News71.com
 Bangladesh
 04 Feb 22, 11:17 PM
 192           
 0
 04 Feb 22, 11:17 PM

নিরাপদ সড়কের দাবিতে ফের রাজধানীর রাস্তায় শিক্ষার্থীরা॥

নিরাপদ সড়কের দাবিতে ফের রাজধানীর রাস্তায় শিক্ষার্থীরা॥

নিউজ ডেস্কঃ সম্প্রতি ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র মাহবুব হাবিব হিমেল নিহত হন। এছাড়া দেশ জুড়েই সড়কে হতাহাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ফের নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা রামপুরা ব্রিজের ওপর এই অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এদিকে, অবস্থান কর্মসূচি থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ ইতোপূর্বে ঘোষণা করা ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। একই সঙ্গে ব্রাশ আর রঙ দিয়ে সড়কে ‘নিরাপদ সড়ক চাই’ অঙ্কন করেন তারা। শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া। তিনি বলেন, নিরাপদ সড়কের জন্য আমাদের ১১ দফা দাবি যখন পরিপূর্ণভাবে মানা হবে, ঠিক তখনই সড়কের নিরাপত্তা নিশ্চিত হবে। ১১ দফায় চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রাম ও মজুরির ব্যবস্থা করা, চালকবান্ধব সড়ক নিশ্চিত করা, সড়কের অবকাঠামো উন্নয়নসহ সব ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন