News71.com
 Bangladesh
 04 Feb 22, 11:17 PM
 236           
 0
 04 Feb 22, 11:17 PM

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা॥ নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা॥ নিহত ২

নিউজ ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিনি পিকআপ ভ্যানে থাকা খায়রুল ইসলাম (৩০) ও মামুন (২৮) নামে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন ওই পিকআপের আরো তিনজন শ্রমিক। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের ফুলবাড়ীর ফকিরপাড়া এলাকার ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত খাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গো-মোস্তফাপুর উপজেলার আড্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ওই মিনি পিকআপের চালক ছিলেন। আর নিহত মামুন একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট গ্রামের এনামুল হকের ছেলে। তিনি ওই পিকআপ ভ্যানের হেলপার (সহকারী) ছিলেন। এ ঘটনায় গুরুত্বর আহত তিন শ্রমিক হলেন, নবাবগঞ্জ উপজেলার হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান (৩৫), পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব (৪০) এবং একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী (৪৫)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন