News71.com
 Bangladesh
 05 Feb 22, 07:46 PM
 179           
 0
 05 Feb 22, 07:46 PM

ইসি সরকার প্রভাবিত হওয়ার আশঙ্কা ১৬ আনা॥ বীরমুক্তিযোদ্ধা কমরেড সেলিম

ইসি সরকার প্রভাবিত হওয়ার আশঙ্কা ১৬ আনা॥ বীরমুক্তিযোদ্ধা কমরেড সেলিম

নিউজ ডেস্কঃ যে আইনি প্রক্রিয়ায় আগামী নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে, সেই আইনকে ত্রুটিপূর্ণ উল্লেখ করেছেন বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। একই সঙ্গে নতুন আইনি প্রক্রিয়ায় এবার যে ইসি গঠন করা হবে সেটিও অতীতের মতোই সরকার প্রভাবিত হওয়ার আশঙ্কা ১৬ আনা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (৫ ফেব্রুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এই প্রবীণ কমিউনিস্ট নেতা।

এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করেছে সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন