News71.com
 Bangladesh
 06 Feb 22, 12:45 PM
 158           
 0
 06 Feb 22, 12:45 PM

বঙ্গোপসাগরে ট্রলারডুবে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার॥

বঙ্গোপসাগরে ট্রলারডুবে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার॥


নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে মামুন শেখ ও ইসমাইল শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবলার চরের দক্ষিণে জাহাজভাঙ্গা চর এলাকায় দুটি ট্রলারের মধ্য থেকে ওই জেলেদের মরদেহ উদ্ধার করেন জেলেরা। এর আগে, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ১৮ ট্রলারডুবে নিখোঁজ হন অন্তত ২৭ জেলে।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে অভিযান শুরু করে বন বিভাগ, কোস্টগার্ড ও জেলেরা। এ ঘটনায় এখনও অন্তত ২০ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। নিহত মামুন শেখের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার এবং ইসমাইল শেখের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া। মামুন শেখ এফবি মা-বাবার দোয়া ট্রলারে এবং ইসমাইল শেখ এফবি জামিলা নামক ট্রলারে ছিল। হঠাৎ উল্টে যাওয়ায় মামুন ও ইসমাইল ট্রলারের পাটাতনের মধ্যে ঢুকে যায়। পরে আর বের হতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন