News71.com
 Bangladesh
 06 Feb 22, 06:55 PM
 136           
 0
 06 Feb 22, 06:55 PM

নারায়ণগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ডিবিকে তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ডিবিকে তদন্তের নির্দেশ

নিউজ ডেস্কঃ সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন গ্রহণ করে তা তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে মামলায় আসামি করা হয়েছে উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালকেও। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার এ আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক একেএম ওমর ফারুক। এ বিষয়ে মামলার বাদী একেএম ওমর ফারুক বলেন, ‘মুরাদ হাসান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্য জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন। জাইমা রহমান সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য। তাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন