News71.com
 Bangladesh
 06 Feb 22, 06:56 PM
 148           
 0
 06 Feb 22, 06:56 PM

ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণ করা হবে॥ ওবায়দুল কাদের

ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণ করা হবে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রামের অফুরন্ত সম্ভাবনা কাজে লাগাতে এবং নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেট্রোরেল নির্মাণের সড়ক উদ্যোগ নিয়েছে পরিবহন ও মহাসড়ক বিভাগ।রোববার(৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা এবং মেট্রোরেল চালুর লক্ষ্যে কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষা প্রকল্প নেওয়া হচ্ছে ৷ এতে কোরিয়া সরকারের অনুদান ৫১কোটি টাকা। এবিষয়ে কোরিয়ার রাষ্ট্রদূত এবং কোইকার প্রতিনিধিদলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, এরই মধ্যে কোরিয়া থেকে একটি বিশেষজ্ঞ সার্ভে টিম বাংলাদেশ সফরে এসেছেন। দলটি আগামী ৮ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের পরিবহন ও মহাসড়ক বিভাগ সংশ্লিষ্ট সকল অংশিজনদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন