News71.com
 Bangladesh
 06 Feb 22, 06:56 PM
 167           
 0
 06 Feb 22, 06:56 PM

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক॥

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক॥

নিউজ ডেস্কঃ উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৬ ফেব্রুয়ারি) পৃথক পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়াত লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।আজ সকাল সোয়া ৮টার দিকে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন