News71.com
 Bangladesh
 06 Feb 22, 11:28 PM
 189           
 0
 06 Feb 22, 11:28 PM

সোনা চোরাচালান কমেনি॥ উদ্বিগ্ন এনবিআর

সোনা চোরাচালান কমেনি॥ উদ্বিগ্ন এনবিআর

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সোনা চোরাচালান কমেনি।সোনা চোরাচালান বন্ধ করা বড় চ্যালেঞ্জ। শুধু রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য নয়, লেনদেন মাধ্যম হিসেবেও সোনা চোরাচালান করা হয়। সোনা চোরাচালানে ভাটা পড়েনি কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া দরকার।

গতকাল শনিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ১৩তম ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারি ড্র অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, সম্পূর্ণভাবে সোনা চোরাচালান বন্ধ করা যাবে কি না, তা জানি না। নানাভাবে চোরাচালান হয়, এটিই বাস্তবতা। সারা বিশ্বেই এটি হয়। তার পরও আমরা চেষ্টা করছি। ইএফডি প্রসঙ্গে মুনিম বলেন, ভ্যাট যন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষ আছে। ভ্যাটের মূল্য অন্তর্ভুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন