News71.com
 Bangladesh
 07 Feb 22, 11:14 AM
 163           
 0
 07 Feb 22, 11:14 AM

নিরাপত্তা অনুদান॥ যুক্তরাষ্ট্রের সংশোধনী মেনেই চুক্তি করতে হবে বাংলাদেশকে

নিরাপত্তা অনুদান॥ যুক্তরাষ্ট্রের সংশোধনী মেনেই চুক্তি করতে হবে বাংলাদেশকে

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র যে অনুদান দিয়ে থাকে, সেটা অব্যাহত রাখতে চুক্তি করতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন সংশোধিত লিহেই চুক্তিতে যেসব শর্ত রয়েছে, সেটা মেনেই চুক্তিতে সই করতে হবে। এ ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীকে অনুদান দিয়ে থাকে। সে অনুযায়ী বাংলাদেশও এ অনুদান পেয়ে আসছিল। তবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ অনুদানের জন্য বিশ্বের প্রতিটি দেশকেই যুক্তরাষ্ট্রের সংশোধিত লিহেই আইনের আওতায় চুক্তি করতে হবে। একই সঙ্গে অনুদানের সব ধরনের তথ্যও দিতে হবে যুক্তরাষ্ট্রকে। সে অনুযায়ী অনুদান পেতে বাংলাদেশকেও চুক্তি করতে হবে।

নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনো দেশের নিরাপত্তা বাহিনীর কোনো সংস্থার বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে, তারা অনুদান পাবেন না। এটা কঠোরভাবে মেনে চলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে ১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে গত ১৫ ডিসেম্বরের মধ্যে চুক্তির অনুরোধ করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ চুক্তির লক্ষ্যে সময় চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বিষয়টা নিয়ে কাজ করছে। যদিও চুক্তির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। বাংলাদেশ সুবিধামতো যে কোনো সময়ে এ চুক্তি করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন