News71.com
 Bangladesh
 07 Feb 22, 07:54 PM
 178           
 0
 07 Feb 22, 07:54 PM

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকুলে ট্রলার ডুবি॥ এখনও নিখোঁজ ১৫ জেলে

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকুলে ট্রলার ডুবি॥ এখনও নিখোঁজ ১৫ জেলে

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে ৫ ট্রলারসহ ১৫ জেলে এখনও নিখোঁজ রয়েছেন। তিন দিনেও তাদের সন্ধান মেলেনি। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও সুন্দরবনের দুবলার চর ফিসারম্যান গ্রুপ এখন পর্যন্ত ১৬১ জন জেলে ও ২১টি ট্রলার উদ্ধার করেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

এর আগে, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড় ১০টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কটকা, দুবলার চর, মেহেরআলি, আলোকোল এলাকায় ঝড়ের কবলে পড়ে ২৩টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১৭২ জন জেলে নিখোঁজ হন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বরগুনা ট্রলার মালিক সমিতি, দুবলা ফিশারম্যান গ্রুপ এবং কোস্টগার্ড যৌথভাবে ৫০-৬০টি ট্রলার দিয়ে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ বিষয় কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. কমান্ডার লুতফর রহমান বলেন, শনিবার ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন