News71.com
 Bangladesh
 08 Feb 22, 11:31 PM
 138           
 0
 08 Feb 22, 11:31 PM

২০ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বইমেলা শুরু ২০॥  

২০ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বইমেলা শুরু ২০॥   

নিউজ ডেস্কঃ নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে। মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) বিকেলে টাইগারপাসে চসিকের সম্মেলন কক্ষে বইমেলা কমিটির প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। চসিকের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কবি ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন, সাইফুল আলম বাবু, কবি কামরুল হাসান বাদল, শামসুদ্দিন শিশির, সাংবাদিক শুকলাল দাশ, আইয়ুব সৈয়দ, মো. জহির, ইউসুফ মাহমুদ, শিশুসাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, পিনাকী দাশ, শিল্পী দীপক কুমার দত্ত, আরিফ রায়হান, নজরুল ইসলাম মোস্তাফিজ, চসিকের উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু।এবারের বইমেলায় রবীন্দ্র উৎসব, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সাতই মার্চ’র ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা সভা, শিশু-তারুণ্য-নারী উৎসব অনুষ্ঠিত হবে। মেলায় দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ও শিল্পীরা আলোচনায় অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন