News71.com
 Bangladesh
 08 Feb 22, 11:31 PM
 133           
 0
 08 Feb 22, 11:31 PM

বাংলাদেশ-জাপান বন্ধুত্ব সময় পরীক্ষিত॥ শেখ হাসিনা

বাংলাদেশ-জাপান বন্ধুত্ব সময় পরীক্ষিত॥ শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-জাপানের গভীর বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ মাত্রায় বিকশিত হয়েছে। আগামী দিনে এই বন্ধুত্ব আরও বাড়বে।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ জাপান দূতাবাস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভিডিও বার্তা দেন বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমি আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে আমি জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মহামহিম সম্রাট ইমেরিটাস আকিহিতোর সঙ্গে আমার সাক্ষাতের কথাও স্মরণ করি। ৮৮ বছর বয়সে জাপানের দীর্ঘতম জীবিত সম্রাট হওয়ার জন্য তাকে অভিনন্দন জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন