News71.com
 Bangladesh
 08 Feb 22, 11:32 PM
 156           
 0
 08 Feb 22, 11:32 PM

করোনা প্রতিরোধে কারাগারে নতুন নির্দেশনা॥

করোনা প্রতিরোধে কারাগারে নতুন নির্দেশনা॥

নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের প্রকোপ আগের চেয়ে বেড়ে যাওয়ায় বন্দীদের সুরক্ষায় আবার নতুন করে নির্দেশনা জারি করেছে কারা অধিদপ্তর। এক বন্দী থেকে অন্যদের দূরত্ব অন্তত ১ মিটার বা ৩ ফুট অথবা সম্ভব হলে ২ মিটার বা ৬ ফুট হবে। সেই সঙ্গে সম্প্রতি কারাগারে আসা বন্দীদের ১৪ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কোনক্রমেই তাদের কোয়ারেন্টাইন থেকে বের করে উন্মুক্ত স্থানে নেয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখকরা হয়েছে। পাশাপাশি বন্দীদের কোন আত্মীয়-স্বজন খাবার নিয়ে আসলে বিনয়ের সঙ্গে বুঝিয়ে প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। এছাড়া ভেতরে বন্দী ও কর্মকর্তা-কর্মচারী সকলকে কোলাকুলি করমর্দন পরিহার করতে হবে।

কারাগারের ভেতরে নানা উদ্যোগ নেওয়াসহ বাইরে থেকে যেন করোনা ভাইরাস সংক্রামিত হতে না পারে সে জন্য কারাগারে নতুন করে আসা বন্দীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য দেশে করোনার শুরু থেকেই বন্দীদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন কারা মহাপরির্দশক (আইজি প্রিজন) এ এস এম আনিসুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন