News71.com
 Bangladesh
 08 Feb 22, 11:32 PM
 174           
 0
 08 Feb 22, 11:32 PM

পানির দাম ৪০ শতাংশ বাড়াতে চায় ওয়াসা॥

পানির দাম ৪০ শতাংশ বাড়াতে চায় ওয়াসা॥

নিউজ ডেস্কঃ রাজধানীতে সরবরাহ করা পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াসার বিশেষ বোর্ড সভায় দাম বাড়ানোর এই প্রস্তাব তোলা হয়। ঢাকা ওয়াসার ১৩ সদস্যের বোর্ডে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দুইজন অতিরিক্ত সচিব, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ছাড়াও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সদস্য হিসেবে থাকেন। সভায় উপস্থিত এক বোর্ড সদস্য জানান, এর আগে জানুয়ারির শেষ সপ্তাহেও একবার পানির দাম বাড়ানোর প্রস্তাব বোর্ড সভায় তোলা হয়েছিল। তখনও বেশিরভাগ সদস্য এর বিরোধিতা করেন। সোমবার আবারও প্রস্তাব আসে।

‘ওয়াসা বোর্ডে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তবে, বোর্ডের অধিকাংশ সদস্য এ প্রস্তাবের বিরোধিতা করেছেন’। বোর্ডের সদস্য আরও জানান, ‘ব্যবস্থাপনা পরিচালক দাম বাড়াতে চান, আমরা বলেছি দাম বাড়ালে মানুষের জীবনমানের ওপর এর প্রভাব পড়বে। ফলে এটা এখনও চূড়ান্ত হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে বিষয়টি নিয়ে’। বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ‘বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন