
নিউজ ডেস্কঃ বুধবার (০৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। রেলওয়ে থেকে জানানো হয়, সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রান্ত নিম্নমুখী। ইতোমধ্যে টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করোনা ভাইরাস প্রতিরোধী বিভিন্ন টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করছে ফলে ট্রেনে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। যার ফলে আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে।
এ ক্ষেত্রে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসন সংখ্যার শতভাগ টিকিট ইস্যুকরণ, শতভাগ টিকিটের ৫০শতাংশ কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইন কোটায় বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট এবং স্টেশন প্লাটফর্ম টিকিট বিক্রয় বন্ধ থাকবে। কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।