News71.com
 Bangladesh
 09 Feb 22, 09:56 PM
 157           
 0
 09 Feb 22, 09:56 PM

২৩ ফেব্রুয়ারি ভারত যাচ্ছেন পররাষ্ট্রসচিব॥

২৩ ফেব্রুয়ারি ভারত যাচ্ছেন পররাষ্ট্রসচিব॥

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামী ২৩-২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে তিনি ভারত যাচ্ছেন।সূত্র জানায়, পররাষ্ট্রসচিব মোমেন ২৩ ফেব্রুয়ারি ভারতের চেন্নাই পৌঁছাবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন উদ্বোধন করবেন। চেন্নাই থেকে পরদিন নয়াদিল্লি পৌঁছাবেন। নয়া দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রসচিব দ্বিপাক্ষিক বৈঠক করবেন।বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তিনি দিনের সফর শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ২৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন। ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত বছর ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন। সে সময় মাসুদ বিন মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন