News71.com
 Bangladesh
 09 Feb 22, 09:57 PM
 177           
 0
 09 Feb 22, 09:57 PM

পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র॥

পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র॥


নিউজ ডেস্কঃ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ওয়াশিংটন ডিসিতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। ১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনেই দুই পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওই সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন