News71.com
 Bangladesh
 11 Feb 22, 07:02 PM
 174           
 0
 11 Feb 22, 07:02 PM

পরিস্থিতি বিবেচনায় বইমেলার সময় বাড়ানো হতে পারে॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী

পরিস্থিতি বিবেচনায় বইমেলার সময় বাড়ানো হতে পারে॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে বইমেলার সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া বইমেলায় আসার সময় সবাইকে টিকা কার্ড সঙ্গে আনার অনুরোধ জানান তিনি। এবারের মেলা চলার কথা রয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সংক্রমণ কমলে বইমেলার সময় বাড়ানো হতে পারে বলে শুক্রবার (‌১১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার প্রাঙ্গণ পরিদর্শন শেষে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মেলার সময় বাড়ানো প্রসঙ্গে কে এম খালিদ বলেন, আমরা দেখছি করোনার সংক্রমণ ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এটা অব্যাহত থাকলে আমরা মেলার সময় বাড়ানোর চিন্তা করব। আর স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসা তো সবার নিজের কর্তব্য। তবুও আমরা অনুরোধ করব যেন সবাই টিকা কার্ড সঙ্গে নিয়ে আসেন। এ ছাড়া আমরা চেষ্টা করছি অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা করতে। এতে করে মেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহজ হবে। এবারের বইমেলায় প্রকাশকদের স্টল ভাড়া অর্ধেক করা হচ্ছে বলেও এ সময় জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন