News71.com
 Bangladesh
 11 Feb 22, 08:29 PM
 177           
 0
 11 Feb 22, 08:29 PM

ফরিদপুরে অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক॥

ফরিদপুরে অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক॥

নিউজ ডেস্কঃ ফরিদপুরে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাইকারীদের কাছে থেকে দেশীয় তৈরি দুটি পিস্তল, একটি চাকু, একটি দা, চার রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবাসহ ছিনতাই হওয়া বেশ কয়েকটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা গণমাধ্যমকে এ তথ্য জানান। আটকরা হলেন- জেলার সালথা থানার মাঝারদিয়া এলাকার শামীম আহম্মেদ, সদরপুর থানার ঠ্যাংগামারী গ্রামের পান্নু শেখ ও সুমন।

ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা জানান, গত ২৪ জানুয়ারি সকালে রিকশায় করে ফজলুল করীম নামে এক ব্যক্তি বাসস্ট্যান্ডে যাওয়ার পথে শহরের ঝিলটুলী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে এসে রিকশার গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে দুটি আইফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তিনি আরও জানান, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে এ ঘটনার এক ছিনতাইকারী নগরকান্দা উপজেলার তালমা এলাকায় অবস্থান করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা নগকান্দা উপজেলার তালমা এলাকায় ছিনতাইকারী শামীমকে আটক করতে গেলে পুলিশ সদস্যদের ছুরিকাঘাত করে সে। এ সময় এসআই শামীম ও পুলিশকে সহায়তাকারী পথচারী আনোয়ার ছুরিকাঘাতে আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন