
নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা ঢাকায় গিয়ে সার্বিক বিষয় আচার্যকে আবহিত করবো। তিনি উপাচার্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বৈঠকের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল ইসলাম ও ট্রেজারার আনারুল ইসলাম এ তথ্য জনান।