News71.com
 Bangladesh
 12 Feb 22, 11:36 AM
 379           
 0
 12 Feb 22, 11:36 AM

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত॥

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত॥


নিউজ ডেস্কঃ নওগাঁয় ট্রাকের ধাক্কায় সালমান হোসেন ( ৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের পার-নওগাঁ এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।সালমান শহরের সুলতানপুর মহল্লার সানাউল্লা হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সালমান বগুড়ার শান্তাহার থেকে নওগাঁ শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে নওগাঁর ফায়ার সার্ভিস অফিসের সামনের সড়কে পৌঁছালে শহরের তাজের মোড় থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালমান নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন