News71.com
 Bangladesh
 02 Mar 22, 01:15 PM
 180           
 0
 02 Mar 22, 01:15 PM

৩৪ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা॥ বাড়বে আরও

৩৪ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা॥ বাড়বে আরও

নিউজ ডেস্কঃ দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় তাপমাত্রা বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল। আভাস রয়েছে আরও বাড়ার। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, এ অবস্থায় বুধবার (০২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ভোরের দিকে নদ-নদী অববাহিকায় হালকা কুয়াশাও পড়বে। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার (০১ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীত কেটে যাওয়ার পর এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন