News71.com
 Bangladesh
 12 May 22, 10:09 AM
 152           
 0
 12 May 22, 10:09 AM

ডিআইজি হলেন পুলিশের ৩২ কর্মকর্তা।।

ডিআইজি হলেন পুলিশের ৩২ কর্মকর্তা।।

নিউজ ডেস্কঃ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদের ৩২ জন কর্মকর্তাকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (১১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা নির্ধারিত ই-মেইলযোগে যোগদানপত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন