News71.com
 Bangladesh
 17 May 22, 12:10 PM
 597           
 0
 17 May 22, 12:10 PM

ফের তাপপ্রবাহ শুরু।।বৃষ্টিপাত বাড়বে তিনদিন পর

ফের তাপপ্রবাহ শুরু।।বৃষ্টিপাত বাড়বে তিনদিন পর

নিউজ ডেস্কঃ  বৃষ্টিপাত কমে আসায় ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বৃষ্টিপাত বাড়বে আগামী পাঁচদিনে। সে সময় কমবে গরম অনুভূতি। সোমবার (১৬ মে) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

এই অবস্থায় মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন