
নিউজ ডেস্কঃ বাংলাদেশ দূতাবাসের নামে ভুয়া ইমো একাউন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে একটি অসাধু চক্র । সে কারণে বেলজিয়াম ও লুক্সেমবার্গ প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৭ মে) বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার আহ্বান জানায়। দূতাবাস আরও জানায়, প্রতারণামূলক এসকল কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি ও চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে। একই সাথে তাদের আইনের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে দূতাবাস।