News71.com
 Bangladesh
 17 May 22, 07:54 PM
 842           
 0
 17 May 22, 07:54 PM

পি কে হালদারকে আমরা আগে চাইবো।। আইনমন্ত্রী

পি কে হালদারকে আমরা আগে চাইবো।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পলাতক পিকে হালদারের অপরাধ যেহেতু বাংলাদেশে, তাই তাকে বিচারের জন্য বাংলাদেশই আগে চাইবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১৭ মে) বিকেলে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার যেহেতু বাংলদেশে মূল অপরাধটা করেছে তাই তার বিচারের জন্য বাংলাদেশ আগে চাইবে। তিনি বলেন, প্রথম কথা হচ্ছে এসডিজি প্রোগ্রাম হাতে নেওয়ার অনেক আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। পিকে হালদারকে ধরা হয়েছে, তার ব্যপারে যে অভিযোগ আনা হয়েছে- এখন তাকে ধরার পরে সেই অভিযোগের বিচার করে তার পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার সম্ভবনা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন