News71.com
 Bangladesh
 17 May 22, 08:01 PM
 966           
 0
 17 May 22, 08:01 PM

সংযত হয়ে কথা বলুন।।প্রধানমন্ত্রী

সংযত হয়ে কথা বলুন।।প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অনেক সমালোচক ‘অর্বাচীনের’ মতো মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছেন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাদেরকে বলবো, সংযতভাবে কথা বলা উচিত’। মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভার (ভার্চ্যুয়াল) সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তারা অর্বাচীনের মতো একেকটা কথা বলবে আর মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করবে, এটা কিন্তু গ্রহণ করা যায় না।’

তিনি বলেন, ‘কাজেই যারা এভাবে সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন আমি তাদের বলবো যে, তাদের সংযতভাবে কথা বলা উচিত। মানুষকে খামোখা, অযথা বিভ্রান্ত করার চেষ্টা না করা ভালো।’ শেখ হাসিনা বলেন, ‘তারাই বেশি কথা বলেন, তারাই সমালোচনা বেশি করেন, যারা ইমার্জেন্সি সরকারের পদলেহন করেছেন, চাটুকারি করেছেন, তারাই সমালোচনা বেশি করেন। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক কে কী বললো, সেটা নিয়ে আমি কখনো ঘাবড়াইও না, চিন্তাও করি না। দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য যেটা করা ন্যায়সঙ্গত সেটাই করি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন