
নিউজ ডেস্কঃ অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ১২ মহিলা ও ১ শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার (১৮ মে) রাতে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকা থেকে তাদের আটক করা হয়।নৌবাহিনী জানিয়েছে, নিয়মিত টহল দল সাগরে টহল দিচ্ছিল। এমন সময় সবুজ রংয়ের একটি ইঞ্জিন নৌকাকে দ্রুত পার হতে দেখা যায়। তাদেরকে থামতে সংকেত দেয়া হলেও তারা নির্দেশনা মানেনি। পরে তাড়া করে নৌকাটিকে আটক করে নৌসদস্যরা।
আটক রোহিঙ্গা এবং তাদের পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানায় নৌবাহিনী।