News71.com
 Bangladesh
 20 May 22, 07:09 PM
 727           
 0
 20 May 22, 07:09 PM

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।। আমির হোসেন আমু এমপি

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।। আমির হোসেন আমু  এমপি

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, এখনও অনেক দেশ আমাদেরকে গ্রহণ করতে পারেনি। পারলেও আমাদের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের প্রচেষ্টা থাকবে আমাদের উন্নয়ন ব্যাহত করা। যে পাকিস্তান আমাদেরকে এত ঠকালো আজকে উন্নয়নের ধারায় আমরা তাদের থেকে এগিয়ে। আমাদের এক টাকা পাকিস্তানের দুই টাকা ১০ পয়সা সমান। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা সহ্য না করতে পেরে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শুক্রবার (২০ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহাম্মুদ। অনুষ্ঠানে সদর উপজেলার আওতাধীন ১০ ইউনিয়নের  আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন