News71.com
 Bangladesh
 21 May 22, 11:23 AM
 1008           
 0
 21 May 22, 11:23 AM

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩।।

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩।।

নিউজ ডেস্কঃ প্রাথ‌মিক সহকা‌রী শিক্ষক নি‌য়োগ পরীক্ষায় প্রার্থীর বদ‌লে প্রক্সি দেওয়ার আগেই প্রতারকচক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮) এর সদস্যরা। এসময় তা‌দের কাছ থে‌কে বিভিন্ন প্রার্থীর বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের ৩৬ টি অনলাইনের আবেদন কপি, বিভিন্ন ব্যাংকের ৩৬ টি চেকবই, ৭ টি মুড়ি, জালিয়াতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, বিভিন্ন ব্যক্তির নামে সিলমোহর, নগদ টাকা, ডায়েরি উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ মে) রা‌তে বিষয়‌টি নিশ্চিত করেছেন র‌্যাব ৮ বরিশালের কোম্পানি অধিনায়ক ও উপ পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আটকরা হ‌লেন- বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও তালতলী উপ‌জেলার উত্তর ঝাড়াখা‌লি এলাকার বা‌সিন্দা মাহাবুবু আলম তু‌হিন (৪২), একই উপ‌জেলার বড় পারা এলাকার রিয়াজ হো‌সেন (২৯) ও বরগুনা সদর থানার কদমতলার উত্তর ইট বাড়িয়া এলাকার আল আমিন (২৯)। র‌্যাব জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে শুক্রবার সকা‌লে ব‌রিশাল লঞ্চঘা‌টের দুই নম্বর গে‌টের সাম‌নে থে‌কে তিন যুবক‌কে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন