News71.com
 Bangladesh
 21 May 22, 07:28 PM
 865           
 0
 21 May 22, 07:28 PM

কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই, সরকার চাপাবাজি করছে।।মোশাররফ

কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই, সরকার চাপাবাজি করছে।।মোশাররফ

নিউজ ডেস্কঃ দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো নয় মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য খন্দকার মোশাররফ হো‌সেন। তিনি ব‌লেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের যা অবস্থা তার সবটুকু প্রকাশ করা হচ্ছে না। বিদেশ থেকে যেসব ঋণ নেওয়া হচ্ছে তার তথ্যও প্রকাশ করছে না। এখন পর্যন্ত চাপাবাজি করছে এই সরকার। তারা বলছে, অর্থনীতি ভালো আছে। দুই মাস আগে যে ডলারের দাম ৮২ টাকা ছিল, সেটা এখন ১০২ টাকা। এটা কে নিয়ন্ত্রণ করবে? কোনো কিছুই আসলে নিয়ন্ত্রণে নেই।’ শনিবার (২১ মে) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সাবেক সংসদ সদস্য ও ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি না‌সির উদ্দিন আহ‌ম্মেদ পিন্টুর ৭ম শাহাদৎ বা‌র্ষিকী উপল‌ক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স‌ম্মি‌লিত ছাত্র যুব ফোরা‌ম এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার কথায় কথায় বলছে- শ্রীলঙ্কার মতো পরিস্থিতি এ দেশে হবে না। শ্রীলঙ্কায় যা ঘটেছে তা হলো পরিবারতন্ত্র এবং স্বৈরশাসন। তারা ১৮ বছর চালিয়েছে। তাদের সেনাপ্রধান-পুলিশ কিন্তু সরকারের বাইরে ছিল না। যখন অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল তখন মানুষ রাস্তায় নেমেছে।’ ‘তখন সেনাপ্রধান-পুলিশ কিন্তু প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে। বাকি আছে মানুষের রাস্তায় নামা। এটার ফয়সালা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন