News71.com
 Bangladesh
 22 May 22, 07:29 PM
 946           
 0
 22 May 22, 07:29 PM

কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সুকে শেখ হাসিনার অভিনন্দন।।

কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সুকে শেখ হাসিনার অভিনন্দন।।

নিউজ ডেস্কঃ কোরিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় হান ডাক সুকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কোরিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে দেওয়া এক অভিনন্দনপত্রে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তার নিজের পক্ষ থেকে এ অভিনন্দন জানান শেখ হাসিনা।

হান ডাক সু তার দায়িত্বপালনকালে বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে অব্যাহত বন্ধুত্ব, বোঝাপাড়া ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয়েছে। কোরিয়া প্রজাতন্ত্রকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। এর ফলে বাংলাদেশে কোরিয়ান কোম্পানি ও সংস্থার উপস্থিতি বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন