News71.com
 Bangladesh
 22 May 22, 09:07 PM
 813           
 0
 22 May 22, 09:07 PM

স্কাউট আন্দোলনকে এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান।।

স্কাউট আন্দোলনকে এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান।।

নিউজ ডেস্কঃ  নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউট আন্দোলনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের ৫ম জাতীয় কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ স্কাউট ফাউন্ডেশনে সহযোগিতার হাত বাড়িয়ে দেশের স্কাউট আন্দোলনের মহৎ কার্যক্রমের প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। 

তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় দক্ষ কর্মীবাহিনী ও আগামী দিনের সুযোগ্য নেতা তৈরি করা সম্ভব— যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। বাংলাদেশের স্কাউট আন্দোলনের গৌরবময় ঐতিহ্য এবং ছাত্র জীবনে স্কাউটিংয়ে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, স্কাউট সদস্যরা লেখাপড়ার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় বন্যা, জলোচ্ছ্বাস, আপদকালীন উদ্ধার তৎপরতা, আর্তমানবতার সেবায় আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন