News71.com
 Bangladesh
 23 May 22, 11:21 AM
 618           
 0
 23 May 22, 11:21 AM

আ.লীগের সঞ্চিত শক্তি ক্ষয় করা যাবে না।। সংসদ সদস্য আমির হোসেন আমু

আ.লীগের সঞ্চিত শক্তি ক্ষয় করা যাবে না।। সংসদ সদস্য আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র এবং সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ যে শক্তি সঞ্চয় করেছে, তা ক্ষয় করা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।  রোববার (২২ মে) বিকেলে নলছিটি পৌরসভার মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমির হোসেন আমু আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কাউকে কিছুই করিনি। আর বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আমাদের অনেক নেতাকর্মীর ওপর হামলা করেছে, ঘরবাড়ি পুড়িয়েছে, মামলা দিয়ে হয়রানি করেছে। এবার আমরা আইনগতভাবে যুদ্ধাপরাধীদের শাস্তি দিয়েছি। সুতরাং নিজে বাঁচার তাগিদে, ঘরবাড়ি রক্ষা করতে, নিজের ছেলে-সন্তানদের নিরাপত্তার জন্য দলকে শক্তিশালী করতে হবে।  তিনি আরও বলেন, দলের নিয়ম ভঙ্গকারীদের জায়গা আওয়ামী লীগে দেওয়া হবে না। যার কর্মকাণ্ডের কারণে দলের ক্ষতি হবে, তাকে ছাড় দেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন