News71.com
 Bangladesh
 23 May 22, 07:21 PM
 745           
 0
 23 May 22, 07:21 PM

দেশে খাদ্যের অভাব-হাহাকার হবে না।। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

দেশে খাদ্যের অভাব-হাহাকার হবে না।। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নিউজ ডেস্কঃ বাংলাদেশে খাদ্যের অভাব হবে না—হাহাকার হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  তিনি বলেন, সারা বিশ্বে যখন খাদ্যের দাম বাড়ে তখন এখানেও (বাংলাদেশে) খাদ্যের দাম বাড়তে পারে। তবে দেশে প্রচুর খাদ্য মজুদ আছে। সামনে আউশ চাষাবাদ হবে, আশা করা যায় উৎপাদনও ভালো হবে।  খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের ভিত শক্তিশালী করেছে।

বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের সুবিধাভোগী এদেশের সবাই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ও তার সুযোগ্যপুত্র ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। সেই ডিজিটাল প্রযুক্তির সুযোগ নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—জনগণকে বিভ্রান্ত করছে।
সোমবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: মুক্তির অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন