News71.com
 Bangladesh
 24 May 22, 10:51 AM
 636           
 0
 24 May 22, 10:51 AM

বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশকে বদলে দিয়েছেন।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশকে বদলে দিয়েছেন।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

নিউজ ডেস্কঃ  বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশকে বদলে দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী দৃষ্টি দিয়ে বাংলাদেশের দৃশ্যপট পাল্টে দিয়েছেন। এর সবই সম্ভব হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য।  সোমবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘র‌্যাব মিডিয়া-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

র‌্যাব অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক। সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের সফলতা অনেক। আমার সময়ে যাদের দেখেছি, মোখলেসুর রহমান আছেন। তার ভূমিকা দেখেছি, তার নেতৃত্ব দেখেছি। আজকে যিনি পুলিশ প্রধান। তিনিও র‌্যাবের প্রধান ছিলেন। তার সময়ে অনেক বড় বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে। জঙ্গির উত্থান দেখেছি। তাকে দেখেছি অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি এগিয়ে গেছেন। সফলতার সঙ্গে এগিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন