
নিউজ ডেস্কঃ গম রফতানি নিষিদ্ধ করার এক সপ্তাহের মাথায় চিনি রফতানিতেও সীমাবদ্ধতা আরোপ করতে প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। মূলত নিজস্ব খাদ্য সরবরাহের সুরক্ষা নিশ্চিতের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিতে চলেছে দেশটি। এতে খাদ্যমূল লাফিয়ে লাফিয়ে বাড়বে। ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি ব্লুমবার্গকে জানান, ভারত সরকার সেপ্টেম্বর মাস পর্যন্ত বিপণন বছরের জন্য ১০ মিলিয়ন টন চিনি রফতানি পরিকল্পনা করছে। আগামী অক্টোবরে চিনির মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যাপ্ত চিনি মজুত নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী দিনগুলোয় এ পদক্ষেপের ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান ওই ব্যক্তি। গত বছর ব্রাজিলের পরে বিশ্বের বৃহত্তম চিনি রফতানিকারক দেশ ছিল ভারত। বাংলাদেশ দেশটি থেকে সবচেয়ে বেশি চিনি আমদানি করে থাকে। বাংলাদেশের পরে শীর্ষ গ্রাহকদের তালিকায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং দুবাই রয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগা করা হলে তিনি ব্লুমবার্গের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।