News71.com
 Bangladesh
 24 May 22, 10:19 PM
 481           
 0
 24 May 22, 10:19 PM

দেশ ব্ল্যাকমেইলিংয়ের মধ্যে ঢুকে গেছে।। গয়েশ্বর

দেশ ব্ল্যাকমেইলিংয়ের মধ্যে ঢুকে গেছে।। গয়েশ্বর

নিউজ ডেস্কঃ পুরো দেশ ব্ল্যাকমেইলিংয়ের মধ্যে ঢুকে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংবাদপত্রের মালিকরা সরকারকে ব্ল্যাকমেইলিং করে। আর সরকার সংবাদপত্রের মালিকদের ব্লাকমেইলিং করে। 
মঙ্গলবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলের যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। আসলাম চৌধুরী মুক্তি পরিষদের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার মন্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, দুষ্টুমি করেই হোক বা এমনি হোক- একজনকে টুস করে ফেলে দেওয়া আরেকজনকে চুবানো এইটা তো হত্যার হুমকি। আমাদের যে এত আইনজীবী ফোরাম আছে, তারা কি এর বিরুদ্ধে মামলা করেছে? করেনি। আর আমরা কোনো কথা বললে দেশের আনাচে কোনাচে খালি মামলা হয়।তিনি বলেন, শুধু আসলাম চৌধুরীর মুক্তি পাওয়া বড় কথা না। গোটা জাতিই তো বন্দি। 
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ২০১৪ সালের নির্বাচন কেমন হয়েছিল? কারও কারও মতে কুত্তা মার্কা। অথচ ১৪শ ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট যায়নি। ভোটের বাক্স ভর্তি হয়ে গেছে। তারপর ১৫৩টা সিট আগের থেকে নাই। মানুষ ঘর থেকে বের হতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন