
নিউজ ডেস্কঃ নানা কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট, রকেট গতিতে বাড়ছে দাম। এদিকে অভ্যন্তরীণ বাজার ঠিক রাখার অজুহাতে নানা দেশ নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে, যা চলমান খাদ্য সঙ্কট পরিস্থিতিকে আরও গভীর অন্ধকারের দিকে ঠেকে দিচ্ছে।এর আগে ভারত তাদের গম রপ্তানিতে এবং ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।
গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধে জড়িয়ে পড়া এই দুই দেশই বিশ্বজুড়ে খাদ্যপণ্যের অন্যতম বড় যোগানদাতা দেশ।এখন যুদ্ধের কারণে ইউক্রেইন থেকে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ আছে। অন্যদিকে, ইউক্রেইনে আগ্রাসনের জেরে পশ্চিমা বিশ্ব কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে চাইছে। ফলে রাশিয়ার খাদ্যপণ্য রপ্তানিও প্রায় বন্ধ হওয়ার যোগাড়।
এর প্রভাব পড়েছে পুরো বিশ্বজুড়ে।