News71.com
 Bangladesh
 25 May 22, 11:01 AM
 606           
 0
 25 May 22, 11:01 AM

হামলার প্রতিবাদে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি।।

হামলার প্রতিবাদে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি।।

নিউজ ডেস্কঃ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ২৬মে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ( কলেজ ও বিশ্ববিদ্যালয়) এবং ২৭মে সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। মঙ্গলবার (২৪ মে) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র হামলায় ছাত্রদলের নারী নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের  ৮০ নেতাকর্মী আহত হয়েছেন।

এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা সঙ্কটাপন্ন। ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় ছাত্রলীগ হকিস্টিক, রড, রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। তিনি বলেন, ছাত্রদলের নেত্রী মানসুরা আলম, রেহেনা আক্তার শিরীন, শানজিদা ইয়াসমিন তুলি, সৈয়দা সুমাইয়া পারভীন, তন্বী মল্লিক এ হামলা থেকে রেহাই পাননি। তাদেরও সড়কে ফেলে পেটানো হয়েছে। দু’জন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে শহীদুল্লাহ হলের ড্রেনে ফেলে নির্যাতন করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মী ও চিকিৎসকদের হয়রানী করছে ছাত্রলীগের কর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন