News71.com
 Bangladesh
 25 May 22, 05:56 PM
 716           
 0
 25 May 22, 05:56 PM

জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেবেন না।। বিএনপিকে জাফর ইকবাল

জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেবেন না।। বিএনপিকে জাফর ইকবাল

নিউজ ডেস্কঃ  বিএনপিসহ বিরোধী দলগুলোকে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনে অংশ না নেওয়ার অনুরোধ করেছেন শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, আপনারা যুদ্ধাপরাধী-জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনে অংশ নেবেন না। আপনাদের কাছে অনুরোধ তাদের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করুন। নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পর্যবেক্ষণ বিষয়ক বৈঠক শেষে বুধবার (২৫ মে) তিনি সাংবাদিকদের মাধ্যমে এ অনুরোধ জানান।

জাফর ইকবাল বলেন, খবরে কাগজে পড়েছি রাজনৈতিক দলগুলো পুরো ব্যাপারটা (আন্দোলন) তাদের মতো করে করার চেষ্টা করছে। উনারা বলেছেন নির্বাচনে তারা আন্দোলন করার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করছেন। আমি তাদের অনুরোধ করবো- আপনারা যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী থেকে আমাদের দেশটাকে রক্ষা করুন। আপনারা তাদের সঙ্গে নির্বাচনে অংশ নেবেন না। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিএনপির বর্তমান নেতৃত্বের একটি অংশ জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে চায়। আবার একটি অংশ বাইরে রেখে আন্দোলনে যেতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন