News71.com
 Bangladesh
 25 May 22, 06:53 PM
 575           
 0
 25 May 22, 06:53 PM

প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে দেশে শিল্প স্থাপনের আহ্বান।। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে দেশে শিল্প স্থাপনের আহ্বান।। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্তমানে বৈশ্বিক বৈরী পরিস্থিতির কারণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট পণ্য আমদানি ও পরিবহনে জটিলতা তৈরি হচ্ছে। এ জন্য বেসরকারি খাতকে দেশে শিল্প স্থাপনে আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।  বুধবার (২৫ মে) রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ খাতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, সরকার এ খাতের উন্নয়নে নীতি নির্ধারণসহ সব ধরনের সহযোগিতা দেবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাত আমাদের দেশের চাহিদা পূরণ ও তাদের বিনিয়োগ বৃদ্ধিতে এগিয়ে আসতে পারে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও গবেষণার ক্ষেত্র বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা উন্মুক্ত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন