News71.com
 Bangladesh
 25 May 22, 09:49 PM
 761           
 0
 25 May 22, 09:49 PM

এখন থেকে পাল্টা আঘাত করা হবে॥ গয়েশ্বর চন্দ্র রায়

এখন থেকে পাল্টা আঘাত করা হবে॥ গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মকীদের ওপর ছাত্র লীগের হামলার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত করা হবে। বুধবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। গয়েশ্বর বলেন, ‘গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যা করেছে, তারা মার খেয়েছে, সে জন্য আমরা মর্মাহত।

কিন্তু তাদের আমরা ধন্যবাদ জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই যে, তারা পাল্টা প্রতিরোধ করছে, পাল্টা মার দিয়েছে। এখন জায়গায় অজায়গায় যেখানেই হোক, যেখানে আঘাত আসবে সেখানে পাল্টা আঘাত দিতে হবে। এই আঘাত দেওয়ার জন্য আমাদের সশরীরে প্রস্তুত থাকতে হবে। আমাদের মনে করতে হবে, আমরা দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি অন্যের হাতে মার খাওয়ার জন্য না। আমাদের মার দেওয়ার অভ্যাস করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন