News71.com
 Bangladesh
 25 May 22, 09:52 PM
 734           
 0
 25 May 22, 09:52 PM

আওয়ামী লীগকে লিমিটেড কোম্পানি বানাবেন না॥ হু্ইপ স্বপন

আওয়ামী লীগকে লিমিটেড কোম্পানি বানাবেন না॥ হু্ইপ স্বপন

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে লিমিটেড কোম্পানি না বানানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বুধবার (২৫ মে) দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দলে এনে কাউকে অপমান করার অধিকার কারও নেই মন্তব্য করে হুইপ স্বপন বলেন, শুধু আমি শুদ্ধ আর কেউ শুদ্ধ না-তাহলে একা হয়ে যাবেন। জনগণের ভোট ভালো লাগবে, ভোট পেতে হাতে পায়ে ধরবেন কিন্তু সাথে হাঁটতে চাইলে অপমান করবেন- তা হতে পারে না। এমন হলে যারা ৭৫ এর পর নির্যাতন সয়েছে তারা ছাড়া কেউ আওয়ামী লীগ করতে পারবে না। কারণ বাকি সবাই তো এর পরে এসেছেন। শুধু আমার পরিবারে আমাকে পছন্দ করে তারাই আওয়ামী লীগ করবে আর কেউ না? পদ থাক বা যাক, বিশ্বাস করি আওয়ামী লীগ গণমানুষের দল। নতুন সদস্য কাউকে নেতা বানাবেন না। নতুন সদস্য নির্দিষ্ট সময় পর্যন্ত অবজারভেশনে থাকবে। যারা আমাদের রাজনীতি সমর্থন করে তাদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ করা আর আত্মহত্যা করা একই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন