
নিউজ ডেস্কঃ বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে হকি স্টিক, রড, চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে । ছাত্রদল নামধারী বহিরাগতদের এইসব সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীর মাঝে ভীতি ছড়াচ্ছে । এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নষ্ট হওয়ার আশংকা করছেন সাধারন পড়ুয়ারা। করোনা মহামারীতে দীর্ঘদিন কাম্পাস বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে সাধারন শিক্ষার্থীদের মধ্যেও বইছে খুশীর জোয়ার। তারই মধ্যে হঠাৎ এই হামলার ঘটনা সকল পড়ুয়াকেই বিচলিত করে তুলেছে।শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষা জীবন নিয়ে যথেষ্ট শঙ্কিত হয়ে পড়েছে।
গতকাল ২৪ মে’র ঢাবি ক্যম্পাসে ঘটে যাওয়া এই সন্ত্রাসী ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে অনেক বয়স্ক, অছাত্র, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা গতকালের এই হামলায় অংশ নিয়েছে। আর এই ছাত্রদলকে নিয়ে এখন বিএনপির আভ্যন্তরিন রাজনৈতিক সংকটও বেশ জটিল পর্যায়ে পৌঁছেছে বলে শোনা যাচ্ছে । ইতিপূর্বেও বিএনপি- জামাত যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রদল কলেজ-বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ রাখার নামে নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও তাদের সহযোগী ছাত্র শিবিরের সাথে হাত মিলিয়ে বিরোধী সংগঠনের নেতাকর্মীদের রগ কাটা, হত্যা ও নির্যাতনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বরাবরই।
ইতিপুর্বে ২০০১ এর ১৩ই নভেম্বর ঢাবি’র জহুরুল হক হল দখল নিয়ে ছাত্রদল অস্ত্রের মহড়া দেয়। ওই ঘটনা তখন দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে তোলে। ২০০২ সালের ২ জুলাই ছাত্রদলের লাল্টু ও পিন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষে পিন্টু গ্রুপের দুজন বহিরাগত ক্যাম্পাসেই নিহত হয়। ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলে ছাত্রদল নেতারা তান্ডব চালায়। অনুসন্ধানে জানা যায় রাষ্ট্রের সব জঙ্গি কর্মকাণ্ডের মূলে শিবির কিংবা ছাত্রদল। দেখা যায়, যারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, তারা অতীতে শিবির, ছাত্রদল রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তারা রাষ্ট্রীয় ও আর্ন্তজাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। সাধারন পড়ুয়াদের দাবী ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বজায় রাখতে সরকার কাম্পাসে যেকোন ধরনের সন্ত্রাসবাদী কর্মকান্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে। যাতে ভবিষ্যতে কোন ধরনের সন্ত্রাসবাদী ঘটনা আর না ঘটে।