News71.com
 Bangladesh
 27 May 22, 10:46 AM
 860           
 0
 27 May 22, 10:46 AM

সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার ওপর আস্থা রাখুন।। প্রাণিসম্পদ মন্ত্রী

সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার ওপর আস্থা রাখুন।। প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্কঃ ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।  বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের ‘ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটিস উইথ ইন্টারন্যাশনাল লেসন’ বিষয়ক প্যানেল ডায়ালগে বিভিন্ন অংশীজনের আলোচনার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছেন, যা সারাবিশ্বের কাজে আসবে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রজন্ম থেকে প্রজন্মে বিশ্ববাসী উপকৃত হবে।  শ. ম. রেজাউল করিম বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে অসাধারণ ভূমি ও প্রাকৃতিক সম্পদ রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা আমাদের কর্তব্য। এ জন্য শুধু পরিকল্পনা প্রণয়নই যথেষ্ট নয়, পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার আইন প্রণয়ন করবে। ব-দ্বীপ আইন কার্যকর হলে এ বিষয়টির সাংবিধানিক ভিত্তি তৈরি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন