
নিউজ ডেস্কঃ পি কে হালদারসহ ৫ অভিযুক্তকে ১১ দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিচারক সৌভিক ঘোষ। এ আদেশের ফলে পিকে হালদারসহ আটক বাকিদের আগামী ৭ জুন ফের আদালতে হাজির করা হবে । এদিন ইডি পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, আমরা ১৪ দিনের জেল হেফাজত চেয়েছি। সেই সঙ্গে তাদের জেলেও জেরার অনুমতি দেওয়ার আর্জি জানানো হয়েছে। অপরদিকে পি কে হালদারের আইনজীবী হায়দার আলী ও সোমনাথ ঘোষ আদালতকে বলেন, আসামিরা গত ১৪দিন ধরে ইডির রিমান্ডে ছিলেন। এ সময় তারা কি করেছেন? আসলে ওনারা সময় নষ্ট করছেন। এতই যদি তাদের বিদেশি বলা হয়, তাহলে ফরেনার অ্যাক্টসে মামলা দিচ্ছে না কেন? উত্তরে অরিজিৎ চক্রবর্তী আদালতকে বলেন, এটা এত সহজ ব্যাপার নয়। এই টাকা বাংলাদেশের।
বেআইনিভাবে ভারতে ১০ হাজার কোটি টাকা ঢুকেছে। ভারতের নাগরিক হিসেবে সব নথি আছে হালদারদের কাছে। খুবই গুরতর বিষয়। এটা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। এরপর বিচারক ১১ দিনের (২৭মে -৭জুন) জেল হেফাজতের আদেশ দেন এবং ভারতীয় অর্থনীতি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে (ইডি) জেরা করার অনুমতি দেন।