News71.com
 Bangladesh
 28 May 22, 06:06 PM
 766           
 0
 28 May 22, 06:06 PM

আলমেরিয়ার মডেলে দেশে টেকসই কৃষিভিত্তিক উন্নয়ন সম্ভব ।। বাণিজ্যমন্ত্রী

আলমেরিয়ার মডেলে দেশে টেকসই কৃষিভিত্তিক উন্নয়ন সম্ভব ।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  স্পেনের আলমেরিয়ার কৃষি মডেল বাংলাদেশে প্রয়োগ করে টেকসই কৃষিভিত্তিক উন্নয়ন সফল করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, স্পেনের এক সময়ের দরিদ্র প্রদেশ আলমেরিয়ার কৃষির উন্নয়ন বাংলাদেশের জন্য অনুরণীয় হতে পারে। স্পেনের আলমেরিয়া প্রদেশ কৃষি খাতকে উন্নত করার জন্য একটি মডেল নির্বাচন করে তা বাস্তবায়ন করে সফল হয়েছে এবং বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্পেনের আলমেরিয়া চেম্বারের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কৃষি বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে ২৩-২৫ মে স্পেনের আলমেরিয়া প্রদেশ সফর করে। সফরকালে স্পেনের বাংলাদেশ দূতাবাসের কমার্সিয়াল উইং এবং স্পেনের আলমেরিয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা এ আলোচনা সভায় অংশ নেন। শনিবার (২৮ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, আলমেরিয়া কৃষির সফলতা বিশ্বের কাছে একটি মডেল। বাংলাদেশের মাটি খুবই উর্বর এবং কৃষির জন্য উপযোগী। কৃষিতে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা আলমেরিয়ার কৃষি মডেল বাংলাদেশে বাস্তবায়নের মাধ্যমে সফল হতে পারি। কৃষির এ মডেল কীভাবে আলমেরিয়ায় সফলতা পেয়েছে, তা আমরা দেখেছি, এ মডেল বাংলাদেশে বাস্তবায়ন সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন