News71.com
 Bangladesh
 29 May 22, 11:05 PM
 648           
 0
 29 May 22, 11:05 PM

বর্তমানে জাতি বুলডোজারের হাতে পড়েছে॥ মির্জা ফখরুল

বর্তমানে জাতি বুলডোজারের হাতে পড়েছে॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘বর্তমানে জাতি বুলডোজারের হাতে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের রক্ত ঝরিয়েছে। ইলিয়াসসহ সকল বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা হামলা মামলা দিয়ে একের পর এক হয়রানি করছে।’ শনিবার (২৮ মে) দুপুরে ঝিনাইদহের ডাকবাংলায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এসএস মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশে কোনো উন্নয়ন করেনি। যা কিছু উন্নয়ন হয়েছে সেটা বিএনপির সরকারের আমলে হয়েছে। এ সরকারের সময়কালে আমাদের ৬০০ বিএনপির নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। এছাড়া বিএনপির হাজার-হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। দেশের মানুষকে বাঁচতে হলে ভোটের কোনো বিকল্প নেই। এখন আমাদের সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলোনের মাধ্যে শেখ হাসিনার সরকারকে হঠাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন