News71.com
 Bangladesh
 30 May 22, 09:27 AM
 1245           
 0
 30 May 22, 09:27 AM

তামাবিল বধ্যভূমি সংরক্ষণে সংস্কার করা হবে।।পররাষ্ট্রমন্ত্রী

তামাবিল বধ্যভূমি সংরক্ষণে সংস্কার করা হবে।।পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ১৯৭১’র স্মৃতি রক্ষায় তামাবিল বধ্যভূমি সংরক্ষণ ও সংস্কার করা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতে দুই দিনের নদী সম্মেলন শেষে রোববার (২৯ মে) বিকেল ৫টায় তিনি সফরসঙ্গীদের নিয়ে তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

দেশে এসেই মন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ঐতিহাসিক বধ্যভূমি এবং ইমিগ্রেশন দপ্তরের স্থায়ী ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি তামাবিল স্থলবন্দরের ব্যবসা বাণিজ্যের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সুযোগ সুবিধা ও সমস্যার ব্যাপারে খোঁজ খবর নেন। ভারতের উত্তরপূর্ব রাজ্য আসামের রাজধানী গুয়াহাটিতে দু’দিন ব্যাপী নদী বিষয়ক সম্মেলন শেষে দেশে ফেরার সময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং এর পরিচালক এটিএম রকিবুল হক, সহকারী পরিচালক মো. ইমদাদুল ইসলাম ও সুর্বনা শামীম। পররাষ্ট্রমন্ত্রী তামাবিল সীমান্তে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন